কমলগঞ্জ প্রতিনিধি | ১০ ডিসেম্বর, ২০১৮
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে অভিযান চালিয়ে ৫টি দোকানে ৫ হাজার ৪ শত টাকা জরিমানা করেছে বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১০ ডিসেম্বর) সকালে মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে ওজনে কম দেওয়া, মূল্য তালিকা না রাখা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়াসহ বিভিন্ন অপরাধে তাজা মিট এন্ড ফিসকে ২ হাজার টাকা, মদিনা ট্রেডাসকে ২ হাজার টাকা, নাসির আলির সবজির দোকানকে ৩ শত টাকা, এলাহি ভরসা ষ্টোরকে ৬ শত টাকা, শাহ আউলিয়া ষ্টোরকে ৫ শত টাকাসহ মোট ৫ হাজার ৪ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
এ সময় শমশেরনগর ফাঁড়ির পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।