Sylhet Today 24 PRINT

মাজার জিয়ারতের মাধ্যমে মাহমুদ উস সামাদের নির্বাচনী প্রচারণা শুরু

সিলেটটুডে ডেস্ক |  ১০ ডিসেম্বর, ২০১৮

হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.) মাজার জিয়ারত ও কদমতলী পয়েন্ট জামে মসজিদের দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করলেন সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি।

সোমবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে তিনি মাজার জিয়ারত করেন। এর আগে সিলেটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার এম কাজী এমদাদুল ইসলামের কাছ থেকে নির্বাচনী প্রতীক নৌকা গ্রহণ করেন।

বাদ জোহর কদমতলী পয়েন্ট জামে মসজিদের মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু করেন তিনি। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন কদমতলী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মজির উদ্দিন কাসেমী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, দপ্তর সম্পাদক সাইফুল আলম রুহেল, শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন, সহ সভাপতি চুনু মিয়া, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক আনহার মিয়া, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মহিব উদ্দিন বাদল, সিটি কাউন্সিলর তৌফিক বকস লিপন, আওয়ামী লীগ নেতা ফজলুল করিম হেলাল, শাহ ছমির উদ্দিন, এডভোকেট শোয়েব আহমদ, শাহ আলী রাজা, আমীর আলী, পংকী মিয়া, গুলজার আহমদ, মিসবাহ আহমদ চৌধুরী, শহিদ উস সামাদ চৌধুরী, আতাউর রহমান রানু, আতিকুর রহমান, আহমদ হোসেন খোকন, তাহসিন আহমদ দীপু, গৌছ মিয়া, বুলবুল আহমদ চৌধুরী, ইসমাইল হোসেন বাচ্চু, আব্দুল বাছিত রানা, আনোয়ার আলী, আবুল হোসেন, জবরুল ইসলাম জগলু, জুনেদ আহমদ, আব্দুর রহমান আনা, আক্তার হোসেন, আব্বাস আলী, তোয়াজিদুল হক তুহিন, আব্দুল মালিক সাইস্তা, আব্দুল আউয়াল কয়েছ, বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, মহানগর যুবলীগ নেতা ফারুক আহমদ, অরুণ দেবনাথ সাগর, দক্ষিণ উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আশিক আলী, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সারোয়ার আলম মিথুন, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মাশার আহমদ শাহ, যুগ্ম আহবায়ক মাহবুবুল ইসলাম মিসলু, লায়েক আহমদ জিকু, মনসুর আহমদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিজন দেবনাথ, ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ, সাধারণ সম্পাদক ফারহান সাদিক, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সভাপতি সদরুল ইসলাম সহ নির্বাচনী এলাকার ২১টি ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.