গোলাপগঞ্জ প্রতিনিধি | ১০ ডিসেম্বর, ২০১৮
সিলেটের গোলাপগঞ্জে উপজেলা ও ঢাকাদক্ষিণ কলেজ ছাত্রলীগের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে সংলাপ ও নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় কলেজ অডিটোরিয়ামে এ শিক্ষার্থী সংলাপ ও কর্মীসভার আয়োজন করা হয়।
সভায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি ফয়জুল হকের সভাপতিত্বে এবং গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা কমল কান্তি শর্মার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমদ।
বিশেষ অতিথি ছিলেন গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আয়াছ আহমদ, উপজেলা যুবলীগ নেতা তারন আহমদ, জেলা ছাত্রলীগের সদস্য ওয়াহিদুল ফুরাত, উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি আসাদুল ইসলাম, প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক মোস্তফা নোমান সাহান, যুবলীগ নেতা কাইয়ুমুজ্জামান মঞ্জিল।
এ সময় উপস্থিত ছিলেন, এনামুল হক, তাহের আহমদ, সুধাংশু, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজন আহমদ, ছাত্রলীগ নেতা জমির আহমদ, শাকির আহমদ, কয়ছর আহমদ, যুবনেতা রহমত আহমদ, হাসান আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা সুফিয়ান আহমদ।
এছাড়া উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা আদিল ওয়াহিদ, সাব্বির আহমদ, এফরাদ আহমদ, সাইদ আহমদ, রিফাই আহমদ, কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নাহিদ জামান, যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, অপু মালাকার, দেলোয়ার হুসেন, নাছিম জামান, তানভীর আহমদ, মারুফ মোহাম্মদ শাফি, শহীদ আহমদ, জুবের আহমদ, আব্দুল্লাহ আল মুরাদ, ইভানুল ইসলাম, আমান পাপ্পু, রায়েল আহমদ, মিলাদ আহমদ, তারেক আহমদ, রাজু আহমদ, শিপু আহমদ, সুহেদ আহমদ, কামরুল ইসলাম, তুজার হুসেন, সুলতান, দীপ, মঞ্জুর আহমদ, প্রবাল আহমদ,ছয়ফুল আহমদ, বাদশা আহমদ, সালাম আহমদ, আলমগীর আহমদ, আরিফ আহমদ, রিপন আহমদ, ছামি আহমদ, জাহাঙ্গীর আহমদ, তারেক আহমদ, জনি আহমদ, কাওছার আহমদ প্রমুখ।