জগন্নাথপুর প্রতিনিধি | ১১ ডিসেম্বর, ২০১৮
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম এ মান্নান আনুষ্ঠানিকভাবে নৌকা প্রতীক পেয়ে প্রচারণায় নেমে পড়েছেন। প্রথমদিন পথসভা সহ নির্বাচনী গণসংযোগ করেছেন সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।
তিনি সোমবার (১০ ডিসেম্বর) সকাল থেকে নির্বাচনী এলাকার কলকলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা চষে বেড়িয়েছেন।
সকালে কামারখাল থেকে প্রচারণা শুরু করে মোহাম্মদপুর বাজার (শ্রীধরপাশা), সাদিপুর এলাকায় নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেন। এতে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও জনসাধারণ উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে নৌকার সমর্থনে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনের দুবারে এ সাংসদ।
এসময় তিনি উন্নয়নের ফিরিস্তি তুলে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান এবং নৌকায় ভোট দিলে দেশ ও জাতির উন্নয়ন সাধিত হয় বলে বলেছেন।
দিনব্যাপী প্রচারণায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদ সদস্য মাহতাব উল হাসান সমুজ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, সহ-সভাপতি ও পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশীদ ভূঁইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কর্মান্ডের সাবেক সভাপতি রসরাজ বৈদ্য, যুক্তরাজ্যের মিডল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আকমল খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম বকুল, আসম আবু তাহিদ, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক দ্বিপক কান্তি দে দিপাল, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিজান মাষ্টার, কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছালেক উদ্দিন, জেলা যুবলীগ নেতা আলাল হোসেন রানা, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি সাইফুর ইসলাম রিপন মাস্টার, যুগ্ম সম্পাদক এনামুল ইসলাম এনাম, ফারুক মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আরিফুল আলম (মুত্তাকিন), ইউপি সদস্য ইকবাল হোসেন সাজাদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহ্ রুহেল, সহ-সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, তোফাজ্জল হক সুমন, সুফি মিয়া, যুগ্ম সম্পাদক তোহা চৌধুরী, জাহিদ আলম রিয়াদ, আশরাফ হোসেন, প্রচার সম্পাদক সজীব রায় দূর্জয়, দপ্তর সম্পাদক মো. মুন্না মিয়া, ছাত্রলীগ নেতা আবদুল মুকিত, জাকুয়ান কোরেশী, সুমন কোরেশী, মহিলা লীগ নেত্রী সুফিয়া খানম সাথী, ইউনিয়ন পরিষদ সদস্য জুবলী বেগম, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাহা আহমদ, সহ-সভাপতি হাসান আদিল, মিছবাহ আহমদ, জুনেদ আহমদ, রনি রাজ, নিজাম রনি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান সুমন, নবীন লীগ সভাপতি সামছুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি লায়েক আহমদ, সাধারণ সম্পাদক রাজ শেখর বৈদ্য প্রমুখ।
এসময় দলীয় নেতাকর্মীরা ও সর্বস্তরের জনতা নৌকা প্রতীকে আগামী ৩০ ডিসেম্বর ভোট দিয়ে জয়যুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন।