সিলেটটুডে ডেস্ক | ১১ ডিসেম্বর, ২০১৮
সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়া হাওরে অতিথি পাখি নিধন ও অবৈধভাবে মৎস্য আহরণ বন্ধকরণ বিষয়ে র্যালি ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালিতে নেতৃত্ব দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আহাদ। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গণ মিলনায়তন কেন্দ্রে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আহাদ বলেন, অবৈধভাবে যাহারা পাখি নিধন ও মাছ ধরে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। টাঙ্গুয়া হাওরপাড়ের মানুষ সীমিত সময়ের সুবিধার জন্য পাখি ও মৎস্য স্বীকার করে থাকেন। ভবিষ্যৎ দিক চিন্তা করে এ সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুছ ছালাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, মহিলা ভাইস চেয়ারম্যান শাহেদা আক্তার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খসরুল আলম, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অজিম উদ্দিন, বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিলাল হোসেন, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন ইউনিয়ন চেয়ারম্যান বিশ্বজিত সরকার, পাঠাকুকা মসজিদের ঈমাম আবু সালেহ।
অনুষ্ঠান শেষে তাহিরপুর উপজেলার পাঁচ জন জয়িতা সম্মাননা পদক প্রদান করা হয়। পাঁচ জয়িতারা হলেন, আইরিন আক্তার, আয়েশা আক্তার, সরবুলা বেগম, সিদ্দিকা আক্তার ও শিল্পী বেগম।