Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ৩ বিএনপি নেতা আটক

হবিগঞ্জ প্রতিনিধি |  ১১ ডিসেম্বর, ২০১৮

হবিগঞ্জ বিএনপির ৩ নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকালে শহরের চৌধুরী বাজার ও মাছুলিয়া ব্রিজ এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন, সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আক্কাছ আলী, হবিগঞ্জ সদর উপজেলা কৃষকদলের প্রচার সম্পাদক ইমরান আহমেদ কাউছার ও হবিগঞ্জ পৌর বিএনপি নেতা আরিফ আহমেদ।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে পূর্বের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় এই তিনজনকে আটক করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.