Sylhet Today 24 PRINT

আজ সিলেট থেকে প্রচারণা শুরু করবে ঐক্যফ্রন্ট

নিজস্ব প্রতিবেদক  |  ১২ ডিসেম্বর, ২০১৮

আজ বুধবার সিলেট থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন আজ সিলেট এসে প্রচারণা শুরু করবেন।

তবে আজ রেজিস্টারি মাঠে ঐক্যফ্রন্টের সমাবেশ হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না বলে জানিয়েছেন ঐক্রফ্রন্টের শরীক বিএনপির নেতারা।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ জানান, আজ দুপুর ১টায় বিমান যোগে সিলেট আসবেন ড. কামাল হোসেন। এছাড়া  এখ্যফ্রন্টের নেতা আ স ম আব্দুর রব, কাদের সিদ্দিকী, নজরুল ইসলাম খানও আজ সিলেট আসেবন।

তিনি জানান, সিলেট এসে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণের (রহ.) মাজার জিয়ারত করবেন তারা। মাজার জিয়ারতের পর গণসংযোগে করেবন নেতারা। এরপর তারা পথসভায়ও অংশ নিতে পারেন।

তবে সিলেটে কেনো সমাবেশ করবে কিনা তা জানাতে পারেননি আলী।

এরআগে গত ২৪ অক্টোবর সিলেটে আসেন ঐক্যফন্ট নেতারা। সিলেটের রেজিস্ট্রারি মাঠে সমাবেশের মধ্য দিয়ে যাত্রা শুরু করে জাতীয় ঐক্যফ্রন্ট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.