Sylhet Today 24 PRINT

রাজনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জুলাই, ২০১৫

মৌলভীবাজার-রাজনগর সড়কে প্রাইভেটকার চাপায় বিলাল মিয়া (৫০)নামে এক বৃদ্ধ নিহত  হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ২টার দিকে ওই সড়কের একটি কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

মৃত বিলাল মিয়া মনসুরনগর ইউনিয়নের বানারপার গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানায়।

স্থানীয়রা জানান, দুপুরে বিলাল রাজনগর সড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

রাজনগর থানার উপ পরির্শদক (এসআই) আলউদ্দিন মিয়া জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.