Sylhet Today 24 PRINT

ভোর থেকেই প্রচারণায় প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক |  ১২ ডিসেম্বর, ২০১৮

সিলেটে ভোর থেকেই  প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। সকাল ৬.০০ টায় সিলেট ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির সিলেট সদর উপজেলার টুকের বাজার সহ আসে পাশের এলাকায় প্রচারণা করেন। এসময় তাদের দলীয়নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আর ১১টায় নগরীর আম্বরখানা, সাপ্লাই এলাকায়  গনসংযোগ করবেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ড. এ কে আবদুল মোমেন।

এ দুই প্রার্থী ছাড়াও সিলেটের ৬টি আসনের প্রার্থীরাই সকাল থেকে প্রচারণায় নেমেছেন। নিজ নিজ এলাকায় প্রচারণা চালাচ্ছেন তারা।

এদিকে দুপুরে সিলেট থেকে মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন আজ সিলেট এসে প্রচারণা শুরু করবেন।

তবে আজ রেজিস্টারি মাঠে ঐক্যফ্রন্টের সমাবেশ হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না বলে জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.