Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে জামায়াত নেতা গ্রেপ্তার

বিয়ানীবাজার প্রতিনিধি |  ১২ ডিসেম্বর, ২০১৮

বিয়ানীবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে মুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা জামায়াত নেতা আবুল খয়েরকে গ্রেপ্তার করেছে।

বুধবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার মুড়িয়া ইউনিয়নের কাজিরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জামায়াত নেতা আবুল খায়ের বিয়ানীবাজার থানায় দায়েরকৃত দুটি নাশকতা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

বুধবার দুপুরে গ্রেফতারকৃত জামায়াত নেতা খয়েরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.