Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ৩০০ শিক্ষার্থী’র মধ্যে মেধা মূল্যায়নী পুরস্কার বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি  |  ১২ ডিসেম্বর, ২০১৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মডেল একাডেমী স্কুল এন্ড বিএম কলেজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০ শিক্ষার্থী’র মধ্যে মেধা মূল্যায়নী পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে শহরের মুসলিমবাগস্থ মডেল একাডেমীর উদ্যোগে প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ২৭টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিটির ৯টি করে ও ১৬টি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটির ৩টি করে মোট ৩০০ শিক্ষার্থীকে বেস্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শরদিন্দু দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা মাহবুবুল আলম স্বপন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুইনগইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপক মনিরুল ইসলাম, ইউপি সদস্য সীতারাম বিন প্রমুখ। পরে মেধাবী শিক্ষার্থীদের হাতে বেস্ট অ্যাওয়ার্ড-২০১৮ এর ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.