Sylhet Today 24 PRINT

জেলখানা ফুল হয়ে গেছে, আর জায়গা নেই: ডা. জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক |  ১২ ডিসেম্বর, ২০১৮

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, জেলখানা এখন ফুল (পূর্ণ) হয়ে গেছে। আর জায়গা খালি নাই। সুতরাং আপনাদের আর কোনো ভয় নাই। আপনারা মাঠে থাকেন। এটাই এখন কাজ। জনগনের বিজয় নিশ্চিত।

বুধবার সন্ধ্যায় সিলেটের হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন মন্তব্য করেন ডা. জাফরুল্লাহ।

বুধবার সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করে ঐক্যফ্রন্ট। ড. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা সিলেট এসে মাজার জিয়ারতের মধ্য দিয়ে এ প্রচারণা শুরু করেন।

মাজার জিয়ারত শেষে ড. কামাল রাতেই ঢাকায় ফিরে গেলেও তাঁর সাথে আসা আ স ম আব্দুর রব, কাদের সিদ্দিকী, নজরুল ইসলাম খান, জাফরুল্লাহ চৌধুরী সিলেটে দুটি পথসভায় অংশ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.