Sylhet Today 24 PRINT

কানাইঘাটে ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

কানাইঘাট প্রতিনিধি |  ১২ ডিসেম্বর, ২০১৮

সিলেটের কানাইঘাটে মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে মানিক আহমদ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কানাইঘাট থানা পুলিশ। মঙ্গলবার (১১ ডিসেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানার উপ পরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র সরকারের নেতৃত্বে একদল পুলিশ গাছবাড়ী বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর গভীর রাতে উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউপির গণিকান্দি গ্রামের এক কিশোরী মাদ্রাসাছাত্রীর শয়নকক্ষে প্রবেশ করে তাকে ধর্ষণ করে একই গ্রামের পার্শ্ববর্তী বাড়ির মৃত আরব আলীর পুত্র এক সন্তানের জনক মানিক আহমদ। ধর্ষিতার ফুফু সালমা বেগম ও ছোট ভাই মতিউর রহমান ঘুম থেকে জেগে মানিক আহমদকে আটক করার চেষ্টা করলে সে পালিয়ে যায়।

পরে ধর্ষিতা কিশোরী বাদী হয়ে কানাইঘাট থানায় ধর্ষণ মামলা দায়ের করে। এরপর থেকে আসামি মানিক আহমদ পলাতক ছিল।

মানিক আহমদকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.