Sylhet Today 24 PRINT

কানাইঘাটে ডাকাতি মামলার পলাতক আসামী গ্রেপ্তার

কানাইঘাট প্রতিনিধি |  ১২ ডিসেম্বর, ২০১৮

সিলেটের কানাইঘাটে ডাকাতি মামলার পলাতক আসামী আবুলকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ডিসেম্বর) গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার লালারচক গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, কানাইঘাট থানার উপ পরিদর্শক (এসআই) আবু কাউছার, রহিম উদ্দিন ও এএসআই চন্দন গোপন সংবাদের ভিত্তিতে একাধিক ডাকাতি মামলার এ পলাতক আসামীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আবুল উপজেলার রাজাগঞ্জ ইউপির নিজ ফতেহগঞ্জ গ্রামের মৃত আরফান আলীর পুত্র।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান, ডাকাত আবুল দীর্ঘদিন থেকে কানাইঘাটসহ বিভিন্ন এলাকায় সংঘটিত ডাকাতির সাথে জড়িত রয়েছে এবং তার বিরুদ্ধে ৩টি ডাকাতি মামলা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.