Sylhet Today 24 PRINT

নবীগঞ্জ সাংবাদিক ফোরামে সুলতান সভাপতি, মুন্না সম্পাদক

নবীগঞ্জ প্রতিনিধি |  ১৩ ডিসেম্বর, ২০১৮

নবীগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম কর্তৃক দৈনিক প্রতিদিনের সংবাদ ও দৈনিক জালালাবাদের নবীগঞ্জ প্রতিনিধি শাহ সুলতান আহমেদকে সভাপতি ও দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার বার্তা সম্পাদক ও বাংলা টিভির নবীগঞ্জ প্রতিনিধি মতিউর রহমান মুন্নাকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়।

বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে নবীগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় এ কমিটির অনুমোদন করা হয়।

হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হুসেন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান, সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাব আহবায়ক ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক মো. আলাউদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান মো. ছাইম উদ্দিন, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি প্রদীপ দাশ সাগর, উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছাদেক হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চনন কুমার সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা, সমাজ সেবা কর্মকর্তা মো. আব্দুর নুর, উপজেলা প্রকল্প জীবিকায়ন কর্মকর্তা মো. শাকিল আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সাধারণ সম্পাদক মো. রুবেল মিয়া।

এ সময় হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সহসভাপতি মামুন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কাউছার আহমেদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কাজী মাহমুদুল হক সুজন, আইন বিষয়ক সম্পাদক আশাহিদ আলী আশা, সিনিয়র সদস্য মঈনউদ্দিন আহমেদসহ ফোরামের নেতৃবৃন্দের উপস্থিতিতে ও সর্বসম্মতিক্রমে শাহ সুলতান আহমেদকে সভাপতি ও মতিউর রহমান মুন্নাকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল চৌধুরী ও সাধারন সম্পাদক শরিফ চৌধুরী।

বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন এ সময় উপস্থিত ছিলেন। তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আগামী দিনগুলোতে সহযোগিতা অব্যাহত রাখারও প্রত্যয় ব্যক্ত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.