Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

গোলাপগঞ্জ প্রতিনিধি  |  ১৩ ডিসেম্বর, ২০১৮

সিলেটের গোলাপগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মঞ্জুর আহমদ (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুরে এ ঘটনাটি ঘটে।

মঞ্জুর আহমদ সুনামপুর গ্রামের দিনমজুর পংকি মিয়ার ছেলে ও মছলম উদ্দিন খান একাডেমীর অষ্টম শ্রেণির ছাত্র ও জে,এস,সি পরীক্ষার ফল প্রত্যাশী বলে জানা যায়। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টায় দক্ষিণ সুনামপুর ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে ব্যাডমিন্টন খেলার জন্য মঞ্জুর আহমদ বিদ্যুৎ সংযোগ করছিলেন। এসময় অসাবধানতা বশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্কুল ছাত্রের অনাকাংখিত মৃত্যুতে এলাকায় সুখের ছায়া নেমে আসে।

এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) একেএম ফজলুল হক শিবলীর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.