গোয়াইনঘাট প্রতিনিধি | ১৪ ডিসেম্বর, ২০১৮
সিলেটের গোয়াইনঘাটে উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পাল বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের কোন ত্রুটি নেই। সরকারের শিক্ষা বান্ধব পরিবেশ অব্যাহত থাকায় দেশটাকে শিশু ঝড়ে পড়া হ্রাস পাচ্ছে। শিশুদের স্কুল মুখী এবং শিক্ষায় উৎসাহিত করতে সরকারের নানামুখী প্রশংসনীয় উদ্যোগ রয়েছে। দেশের কোথাও বিকলাঙ্গ, প্রতিবন্ধী কিংবা অন্ধ শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে না। শিক্ষা উপকরণের পাশাপাশি সরকার এবং বিভিন্ন দাতা সংস্থার উদ্যোগে শিশুদের হুইল চেয়ার, চশমা, শ্রবণ যন্ত্র সহ প্রয়োজনীয় সব উপকরণী সরবরাহ করা হয়ে থাকে। তিনি গোয়াইনঘাটের সকল শিক্ষক অভিভাবকদের প্রতি এসব প্রতিবন্ধী এবং সুবিধাবঞ্চিত শিশুদের ক্ষেত্রে আরও দায়িত্বশীল হওয়ার আহবান জানান।
তিনি বৃহস্পতিবার গোয়াইনঘাটে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে একিভূত শিক্ষা বাস্তবায়নে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য অ্যাসিসিটিভ ডিভাইস(চশমা, শ্রবণ যন্ত্র,হুইল চেয়ার) বিতরণ অনুষ্ঠান ২০১৮ এর প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মুশাহিদ মিয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার আশরাফুল আলম এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা বাবু সুভাস চন্দ্র পাল ছানা, গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো: আব্দুল মালিক, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, বর্তমান যুগ্ম সম্পাদক আলী হোসেন প্রমুখ। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক আহমদ আলী, মাহফুজুর রহমান, ছালিক আহমদ, সুফিয়া বেগম, গোলাম মাসুদ লিটন, মাহমুদা খাতুন, হুমায়ুন কবির তরফদার, নজমুল ইসলাম,ফখরুল ইসলাম, সমিরুন কান্ত দেব, মো: সিরাজুল ইসলাম, মো: ফখরুল ইসলাম, মাসুক আহমদ, হোসেন আহমদ, আব্দুল কাদির , আবুল হাসান জুয়েল, মনির উদ্দিন, সিরাজুল ইসলাম, বশিরুজ্জামান চৌধুরী, ফারুক আহমদ প্রমুখ। অুনষ্ঠানে একজন দোরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষার্থীকে আর্থিক অনুদানও প্রদান করা হয়।