জৈন্তাপুর প্রতিনিধি | ১৪ ডিসেম্বর, ২০১৮
সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের সরুফৌদ গ্রাম থেকে ৪ জন শিবিরকর্মীকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ১৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৩ টায় গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর মডলে থানার অফিসার ইনর্চাজের নির্দেশে এস.আই হাবিবুল্লার নেতৃত্বে দরবস্ত ইউনিয়নের সরুফৌদ গ্রামে অভিযান পরিচালনা করে ৪ জন শিবির কর্মীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার নালিউরি গ্রামের মৃত শওকত আলীর ছেলে আব্দুল ওয়াহিদ (২৬), সিলেট এসএমপি কোতোয়ালী থানার শেখঘাট গ্রামের ফজলুর রহমানের ছেলে আহমেদ পারভেজ (২৯), কানাইঘাট উপজেলার মুলাগুল গ্রামের সামসুদ্দিনের ছেলে মোঃ মাসুক (৩৫) এবং জৈন্তাপুর উপজেলার সরুফৌদ গ্রামের নুরুল হকের ছেলে আব্দুল খালিক (২৪)। পুলিশ আরও জানায়, তারা জামায়াত শিবিরের রাজনীতি সাথে জাড়িত। বিকেল ৪টায় আককৃতদের আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মোঃ মাইনুল জাকির আটকের কথা স্বীকার করে বলেন- আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এছাড়া থানা এলাকায় বিশেষ ক্ষমতা আইনের অভিযান অব্যাহত রয়েছে।