Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির মাদক আটক

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৩ জুলাই, ২০১৫

সুনামগঞ্জের ডলুরা সীমান্ত এলাকায় ৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় মাদক আটক করেছে। বৃহস্পতিবার ভোরে মাদক আটক করা হয়।

বিজিবি সূত্রে জানাযায়, সুনামগঞ্জের ডলুরা বিওপির নায়েক মোঃ মিজুনার রহমান এর নেতৃত্বে একটি টহল দল বৃহস্পতিবার সীমান্ত পিলার ১২০২/২-এস এরনিকটহতে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডলুরা এলাকা থেকে ৫ বোতল বিয়ারসহ ১৬৩ বোতল বিদেশী মদ আটক করে। যারমূল্য ২,৩৮,২৫০ টাকা।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মদ ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা উক্ত মাদকদ্রব্য পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

সুনাসগঞ্জ ৮ বিজিবির অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরণের চোরাচালান এবং অন্যান্য যে কোন অপতৎপরতা রোধে ৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনাসহ সকল ধরনের তৎপরতা কঠোরতার সাথে অব্যাহত রেখেছে বলে জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.