Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে মোমবাতি প্রজ্বলন

মৌলভীবাজার প্রতিনিধি |  ১৪ ডিসেম্বর, ২০১৮

মৌলভীবাজারে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবসে শুক্রবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় এই মোমবাতি প্রজ্বলন করা হয়।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, প্রথম আলো বন্ধুসভা এই মোমবাতি প্রজ্বলন করে।

মোমবাতি প্রজ্বলন শেষে বক্তব্য রাখেন বাসদ মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক এবং মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনে বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী মো. মগনু মিয়া, সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু ও ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি সুবিনয় শুভ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.