নিজস্ব প্রতিবেদক | ১৫ ডিসেম্বর, ২০১৮
ফাইল ছবি
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫২ পিস স্বর্ণের বার (৬ কেজি ৩২ গ্রাম) উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
শনিবার (১৫ ডিসেম্বর) সকালে এ স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানী বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার আহমেদুর রেজা চৌধুরী বলেন, উদ্ধার করা স্বর্ণের ওজন ৬ কেজি ৩২ গ্রাম। এর আনুমানিক মূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।
তিনি আরও জানান, সকালে দুবাই থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিজি-২৪৮ ফ্লাইটের একটি সিটের নিচে থাকা ব্যাগ থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজন যাত্রীকে আটক করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।