Sylhet Today 24 PRINT

সিলেট-১ আসনে ছাত্রলীগের নির্বাচনকালীন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক |  ১৫ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ আসনে ছাত্রলীগের নির্বাচনকালীন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শাহীনূর রহমান চৌধুরীকে কমিটিতে সমন্বয়ক করা হয়েছে।

১১ ডিসেম্বর কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে সদস্য হিসেবে আছেন, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য শাহ আলম শাওন, রাফিউল করিম মামুন, তারেক আজিজ চৌধুরী, মাহফুজুল হাসান সানি, নব জ্যোতি চক্রবর্তী মোহন, ইমদাদুল হক জায়েদ, নাজমুল ইসলাম, জাওয়াদ ইবনে জাহিদ খান, শহীদ মো. আকিল অপু, আতিকুর রহমান তালুকদার, মহিবুর রহমান, আলী হোসেন আলম, এম এনামুর রহমান জাহেদ।

এর আগে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জহির আহমদ খান এবং মোহাম্মদ খায়ের উদ্দীন চৌধুরীকে সিলেট বিভাগের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.