Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে মাহমুদ উস সামাদের গণসংযোগ ও পথসভা

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ১৫ ডিসেম্বর, ২০১৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী শনিবার বিনব্যাপী সিলেটের ফেঞ্চুগঞ্জে গণসংযোগ ও পথসভা করেছেন।

শনিবার (১৫ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের কটালপুর সেনেরবাজার, পাঠানচক, মোহিতপুর, দিনপুর, খিলপাড়া, চানপুর ও দনারাম নয়াবাজারে নির্বাচনী গণসংযোগ ও পথসভা চালান।

পথসভার বক্তব্যে মাহমুদ উস সামাদ চৌধুরী নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানান।

এ সময় সাথে ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল সুনাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল কয়েছ,  উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীর, সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবাসী জুনেদ আহমদ, উপজেলা যুবলীগের আহবায়ক মাশার আহমদ শাহ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক  উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, যুগ্ন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ছাকন মেম্বার, প্রবাসী আজিজুর রহমান, মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন, সাবেক মেম্বার জুনাব আলী মেম্বার, জামাল মেম্বার, হেলাল মেম্বার, নুরজাহান মহিলা মেম্বার, কয়েছ মেম্বার, আব্দুল মনাফ মেম্বার, কুতুব মেম্বার, শাহাদ মেম্বার, পংকি মিয়া, আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা  শাহজান শাহ, হাবিবুর রহমান, শাহজান আহমদ, বদরুল আলম, নাসির উদ্দিন রিজু, শামসুল ইসলাম হেলন, আব্দুল হামিদ, মুমিনুল হাসান, সেকুল আহমদ, রুবেল আহমদ প্রমুখ

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.