নিউজ ডেস্ক | ১৯ জানুয়ারী, ২০১৫
সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন- জিয়াউর রহমান দেশ জাতির কল্যাণে ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী জনতার জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। জনতার জিয়া একাত্তরে রণাঙ্গণে যেমন মহান মুক্তির সংগ্রামে জীবন বাজি রেখে নেতৃত্ব দিয়েছিলেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে তিনি জাতিকে মুক্তির পথ দেখিয়েছিলেন। যতই ষড়যন্ত্র করা হোক না কেন, বাংলার ইতিহাস থেকে শহীদ জিয়ার অমর কীর্তি মুছে ফেলার সাধ্য কারো নেই। জিয়া পরিবারকে নিয়ে অতীতে ষড়যন্ত্রকারীরা সফল হয়নি। বর্তমানে যারা ষড়যন্ত্র করছে তারাও ব্যর্থ হবে।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার বাদ মাগরিব হযরত শাহজালাল (রহ.) দরগা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত সভায় নেতৃবৃন্দ এ কথা বলেন। জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এই সভার কথা জানানো হয়েছে।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির আহবায়ক এডভোকেট নুরুল হক, সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুল গাফফার, যুগ্ম আহবায়ক ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাসিম হোসাইন, এডভোকেট হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপি নেতা ময়নুল হক চৌধুরী, জেলা যুগ্ম আহবায়ক আলী আহমদ, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, মহানগর সদস্য মিফতাহ সিদ্দিকী, এমদাদ হোসেন চৌধুরী, জেলা যুব দলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, মহানগর বিএনপির সদস্য মাহবুব চৌধুরী, ডা. নাজমুল ইসলাম, বদরুন নূর সায়েক, মুফতি নেহাল উদ্দিন, মুকুল মুর্শেদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য এডভোকেট মুজিবুর রহমান, বিএনপি নেতা শামীম মজুমদার, সালাহ উদ্দিন মামুন, এডভোকেট আল আসলাম মুমিন, আব্দুল হাদী মাসুম, আফজাল উদ্দিন, মাওলানা বদরুল আলম, এডভোকেট মুমিনুল ইসলাম, সাইদ আহমদ শাহীন, ফয়জুল ইসলাম সুমন, যুবদল নেতা সোহেল আহমদ, হোসেইন আহমদ রুহুল, ছাত্রদল নেতা লিটন আহমদ, জাহেদ আহমদ তালুকদার, মঞ্জুর হোসেন মজনু, আব্দুস সোবহান, মাসুম পারভেজ, উজ্জল চন্দ, আবুল বশর, নুর মোহাম্মদ, কাউসার হোসেন রকি, হোসেন খান ইমাদ, আলী হায়দার, আমিনুল ইসলাম আরিফ, রাসেল আহমদ, অপু বক্স, জাসিম আহমদ, নাহিদ হোসেন, আব্দুল্লাহ আল মামুন (সামুন) প্রমুখ।