Sylhet Today 24 PRINT

পাকিস্তানি হ্যাকারদের থেকে সিলেট শিক্ষাবোর্ডের ওয়েবসাইট উদ্ধার হয়নি এখনও

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জুলাই, ২০১৫

পাকিস্তানি হ্যাকারদের থেকে সিলেট শিক্ষাবোর্ডের ওয়েবসাইট উদ্ধার হয়নি এখনও।  বৃহস্পতিবার দিনগত রাত শুক্রবার ১:১০ পর্যন্ত সাইটি উদ্ধার করা হয়নি। যদিও শিক্ষাবোর্ডের চেয়ারম্যান জানিয়েছিলেন শিগগিরই উদ্ধার করা হবে।

বুধবার সাইটটি সিলেট শিক্ষাবোর্ডের ওয়েবসাইট হ্যাকারদের কবলে পড়েছে। নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর হ্যাকাররা লিখেছে- 'পাকিস্তান জিন্দাবাদ'। এবং সাইটটি 'পাক সাইবার এটাকার্স টিম' হ্যাক করেছে বলে দাবি করেছে।

বৃহস্পতিবার বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুমতাজ শামীম জানিয়েছেন, বুধবার (www.sylhetboard.gov.bd) সাইটটি হ্যাকড হয়েছে। এখন এটি পুনরুদ্ধারে কাজ শুরু হয়েছে।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সাইটটি নির্মাণ করে দিয়েছিল জানিয়ে তিনি বলেন, 'তাদের সঙ্গে যোগাযোগ করে এটি পুনরুদ্ধারে কাজ চলছে।' শিগগিরই সেটি সম্ভব হবে বলে জানান বোর্ডের চেয়ারম্যান।

এর আগে কোস্ট গার্ডের (http://www.coastguard.gov.bd/) সাইটটি হ্যাক করার দাবি করেছিল 'পাক সাইবার পাইরেটস' নামের একটি হ্যাকার দল।  বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বিষয়টি টের পাওয়ার পর সকাল সাড়ে ১১টার দিকে সেটি সচল করা হয়। তবে ঠিক কখন সেটি হ্যাকড হয়েছিল তা জানাতে পারেনি কোস্টগার্ড।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.