বিশ্বনাথ প্রতিনিধি | ২৪ জুলাই, ২০১৫
সিলেটের বিশ্বনাথে বাসচাপায় নিহত হয়েছে মনিরুল ইসলাম নামে ৬ বছর বয়সী এক শিশু।
শুক্রবার বেলা দেড়টায় বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের কালিগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনিরুল কালিগঞ্জ বাজার আবু বক্করের কলোনীর আবুল কালামের ছেলে। তার গ্রামের বাড়ি নেত্রকোনার মদন থানার বাশইর গ্রামে।
এদিকে ঘাতক বাসটির চালক মানিক মিয়াকে (৪৮) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মানিক বিশ্বনাথ উপজেলার বিদায় সুলপানী গ্রামের মৃত হাসমত উল্লার ছেলে।
বিশ্বনাথ থানার এসআই কল্লোল গোস্বামী জানান, খবর পেয়েই তিনি ঘটনাস্থলে এসেছেন। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করছেন এখন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসচালক মানিককে আটক করা হয়েছে।