Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৯ ডিসেম্বর, ২০১৮

হবিগঞ্জ সদর উপজেলার বামকান্দি গ্রামে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। বুধবার (১৯ ডিসেম্বর) বিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের কাঙ্গালি মিয়ার সাথে আব্দুর রহমানের জমি নিয়ে বিরোধ চলছিলো। এ বিরোধের জের ধরে বুধবার বিকেলে দুইপক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।

আহত খেলু মিয়া, সাম্মদ মিয়া, খাদিজা বেগম, রোকেয়া বেগম, আছকির মিয়া, ছামিয়া খাতুন, রোকেয়া খাতুন, জামিলা বেগম, মুখলেছ মিয়া, সুমা আক্তার, কাঙ্গালি মিয়া, আব্দুর রহমান, ইলিয়াছ মিয়া, মনু মিয়া, কামাল মিয়া, ফুল মিয়া, আব্দুস সালাম ও আক্তার মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.