Sylhet Today 24 PRINT

সাংবাদিক রেনু ও ছড়াকার জুয়েলের ভাই নেছার আহমদের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ২৪ জুলাই, ২০১৫

ছড়াসাহিত্যের ছোটকাগজ ছন্দালাপ সম্পাদক ও ছড়া নিকেতন সিলেট এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক বশির আহমদ জুয়েলের বড় ভাই, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ও ক্রীড়ালেখক সমিতি সিলেট জেলা শাখার সাবেক সভাপতি আবদুর রশিদ রেনুর ছোট ভাই এইচ. কে. এম নেছার আহমদ গত ২২ জুলাই বুধবার দিবাগত রাত ৩টায় মৃত্যুবরণ করেছেন।

কানিশাইল ঈদগাহ মসজিদের সাবেক ইমাম ও খতিব এইচ. কে. এম নেছার আহমদ ১৩ জুলাই থেকে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। নেছার আহমদ ৫ ভাই ও ১ বোনের মধ্যে তৃতীয় ছিলেন। মৃত্যুকালে মা, বাবা ছাড়াও স্ত্রী, ১ মেয়ে ও ৩ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শিবরামপুর মনতলা গ্রামের মো. আবদুল হান্নান ও রঙ্গেনূর বেগমের ছয় সন্তানের মধ্যে তৃতীয় ছিলেন এইচ. কে. এম নেছার আহমদ।

২৩ জুলাই বৃহস্পতিবার জোহরের নামাযের পর কানিশাইল ঈদগাহ ময়দানে জানাজা শেষে হযরত মানিক পীর (র.) মাজার সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এইচ. কে. এম নেছার আহমদ এর পরকালে যেনো স্বর্গীয় জীবন যাপন করেন সে প্রত্যাশায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন তার ছোট ভাই ছড়াসাহিত্যিক বশির আহমদ জুয়েল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.