নিজস্ব প্রতিবেদক | ১৯ ডিসেম্বর, ২০১৮
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেটের পিপি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। পেশাজীবীদের কল্যাণে বর্তমান সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। আওয়ামী লীগ আবারো ক্ষমতায় যেতে পারলে উন্নয়ন ও অগ্রগতির ধারা আরো বেগবান হবে।
তিনি সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত ও মহাজোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ.কে আব্দুল মোমেনকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে সিলেটে দৃষ্টি নন্দন রাজস্ব ভবন নির্মাণ করা হবে।
বুধবার (১৯ ডিসেম্বর) দুপুরে নগরীর হাউজিং এস্টেটস্থ এসোসিয়েশনের কার্যালয়ে ড. এ.কে আব্দুল মোমেনের পক্ষে ও নৌকা মার্কার সমর্থনে সিলেট ডিস্ট্রিক ট্যাক্সেস বার এসোসিয়েশন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট ডিস্ট্রিক ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলী খোকন এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সর্ব এডভোকেট নূর উদ্দিন, আবু মো. আসাদ, মো. সুলেমান হোসেন খান, এম ই এম ইকবালুর রহমান, সমর বিজয় শী শেখর, মো. গোলাম রাজ্জাক চৌধুরী জুবের, হোসেন আহমদ, ড. শহীদুল ইসলাম, আলী আহমদ, মো. বাহা উদ্দিন, মো. আজিজুর রহমান, মো. ইশতিয়াক হোসেইন মঞ্জু, মো. জহিরুল ইসলাম রিপন প্রমুখ।
সভায় বক্তারা কূটনীতিবিদ ড. এ.কে আব্দুল মোমেনকে নির্বাচিত করতে ঐক্যবদ্ধ ভাবে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান।