Sylhet Today 24 PRINT

কানাইঘাট থেকে ৪৬ কোটি টাকার কোবরা সাপের বিষ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ২৪ জুলাই, ২০১৫

সিলেটের কানাইঘাট উপজেলা থেকে ১২ পাউন্ড কোবরা সাপের বিষ উদ্ধার করেছে র‌্যাব। যার আনুমানিক মূল্য ৪৬ কোটি টাকা। র‌্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাটের বাউগ্রামে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।
সাপের বিষ ছাড়াও এসময় একটি রিভলবারও উদ্ধার করে র্যাব। আটক করা হয় ৭ জনকে।

রাত আটটায় সংবাদ সম্মেলন করে এ ব্যপারে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া শাখার কর্মকর্তা রাজু।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.