Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে আইন শৃঙ্খলা বিষয়ক সভা

জৈন্তাপুর প্রতিনিধি |  ২০ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে জৈন্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত এক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌরীন করিম।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, মহিলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি শ্রী জয়মতি রানী, সহকারী কমিশনার (ভূমি) মুন্তাসির হাসান পলাশ, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) খান মো. মাঈনুল জাকির, জৈন্তা ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. এখলাছুর রহমান, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রশিদ, চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, দরবস্ত ইউপি‘র (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. এবাদ উল্লাহ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি উপাধ্যক্ষ শাহেদ আহমদ, উপজেলা নির্বাচন অফিসার আবুল হাসনাত, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জল কান্দি দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুলেমান হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার এ কে আজাদ ভুঁইয়া, বিজিবি কমান্ডার মনির আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সিরাজুল হক, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা কমলা আক্তার, জৈন্তাপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের (ইনচার্জ) সৈয়দ ফারুক হোসেন।

সভায় বক্তারা বলেন, আসন্ন একাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা করা প্রয়োজন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সভায় নির্বাচনী দায়িত্ব পালন করতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। এছাড়া সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ, সরকারী কর্মকর্তা, সাংবাদিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.