Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় ট্রেনে কাটা যুবকের মরদেহ উদ্ধার

কুলাউড়া প্রতিনিধি |  ২০ ডিসেম্বর, ২০১৮

মৌলভীবাজারের কুলাউড়ায় ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে কাটা জুম্মন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।

বৃহ্স্পতিবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে কুলাউড়া সিলেট রেলপথের বেহালা সংলগ্ন এলাকায় থেকে এ মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার বেহালা সংলগ্ন কুলাউড়া-সিলেট রেলপথের উপর ট্রেনে কাটা যুবকের খণ্ড-বিখন্ড মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে রেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধারের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.