Sylhet Today 24 PRINT

জাফলংয়ে দুই পর্যটক নিখোঁজ : দুই দিন পর নদীতে ভেসে উঠলো একজনের লাশ

নিজস্ব প্রতিবেদক |  ২৪ জুলাই, ২০১৫

সিলেটের জাফলংয়ে বেড়াতে এসে পিয়াইন নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ দুই কলেজ ছাত্রের একজেনর মরদেহ ভেসে উঠেছে। নিখোঁজ হওয়ার দুই দিন পর শুক্রবার রাত ১১ টায় পিয়াইন নদীতে ভাসমান অবস্থায় আবদুল্লাহ অন্তরের লাশ ভেসে উঠেত দেখে। পরে লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।

এ ঘটনায় অপর নিখোঁজ সোহাগ ঘোষের এখনো সন্ধান পাওয়া যায়নি। নিঁখোজ দু'জনই ঢাকার কবি কাজী নজরুল সরকারি কলেজের ছাত্র। বুধবার বিকেলে পিয়ান নদীর বল্লা ঘাটের জিরো পয়েন্টে নিখোঁজ হন তারা।

স্থানীয়রা জানান, নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে জাফলং চা বাগানের পাশে পিয়াইন নদীতে শুক্রবার রাতে অন্তরের লাশ ভেসে উঠে। এরআগে দু'দিন ধরে ফায়ার সার্ভিস, পুলিশ চেষ্টা চালালেও তাদের কোনো খোঁজ পায় নি।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন আহমদ অন্তরের লাশ ভেসে উঠার সত্যতা নিশ্চিত করেছেন।

নিখোঁজ হওয়ার ব্যাপারে অন্তরের বন্ধু তানভীর আহমেদ জানান, ঈদের ছুটিতে বেড়ানোর জন্য ৬ বন্ধু মিলে ঢাকা থেকে জাফলংয়ে আসেন তারা। বুধবার বিকেল ৪টার দিকে মল্লাঘাটের জিরোপয়েন্ট এলাকায় সাঁতার কাটতে নামেন সোহাগ ও অন্তর। এ সময় স্রোতের টানে উভয়েই তলিয়ে যান। সোহাগ ও অন্তর সাঁতার জানতেন না বলেও জানান তানভীর।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.