Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের অভিষেক

কমলগঞ্জ প্রতিনিধি |  ২১ ডিসেম্বর, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ ডিসেম্বর) বেলা ১টায় কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি প্রাঙ্গণে এ অভিষেকের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব।

সংগঠনের নবনির্বাচিত সভাপতি প্রণয় দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিরঞ্জন দেবের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে ৭১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ উপদেষ্টা প্রবীণ শিক্ষাবিদ নিহারেন্দু ভট্টাচার্য্য।

অভিষেক অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন মৌলভীবাজার-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সাংসদ  উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এবং কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা অশোক বিজয় দেব কাজল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর লাল সাহা, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, সাবেক সভাপতি মধুসূদন পাল, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ প্রেসিডিয়াম সদস্য জিডিশন প্রধান সুচিয়াং, সত্যেন্দ্র কুমার পাল, কৃষ্ণ কুমার সিংহ, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী, সাংগঠনিক সম্পাদক প্রমোদ রঞ্জন দেবনাথ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, মাসিক চা মজদুর সম্পাদক সীতারাম বীন, নারীনেত্রী মুন্না রায়, পারুল কুরাইয়া, শিক্ষক সমরেন্দু সেনগুপ্ত বুলবুল, ধীরেন্দ্র কুমার সিংহ, শিমুল চন্দ্র পাল, প্রত্যুষ ধর, রঞ্জিত অধিকারী, নারায়ণ পাল, নিতাই পাল, শৈলেন্দ্র দেবনাথ, স্বপন দেবনাথ, সুনীল মালাকার, রনি পাল ও শ্রীমঙ্গল উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের আহবায়ক উজ্জ্বল দাস প্রমুখ। সব শেষে সবাইকে মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.