নিজস্ব প্রতিবেদক | ২২ ডিসেম্বর, ২০১৮
ফাইল ছবি
নির্বাচনী প্রচারে সিলেট এসে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মাজার জিয়ারত করেছেন।
শনিবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি হযরত শাহজালার (রহ.) এর মাজার জিয়ারত করেন।
এরপর তিনি শাহপরান (র.) ও গাজী বুরহান উদ্দিনের মাজার জিয়ারত করেন।
বেলা ২টায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে আলীয়া মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
প্রসঙ্গত, নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে শনিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিলেট আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি বদরুদ্দিন আহমেদ কামরান ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা