Sylhet Today 24 PRINT

বড়লেখায় প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ

বড়লেখা প্রতিনিধি |  ২২ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি) আসনে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং এবং পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

শনিবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় বড়লেখায় উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজ হল রুমে এ প্রশিক্ষণ হয়।

প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজারের জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা মো. তোফায়েল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সুহেল মাহমুদের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনজুরুল আলম, বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. ইয়াছিনুল হক প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.