বড়লেখা প্রতিনিধি | ২২ ডিসেম্বর, ২০১৮
মৌলভীবাজারের বড়লেখায় এক যুবদল নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার উত্তর শাহবাজপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- উত্তর শাহবাজপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস শুক্কুর (৩৮) এবং একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি মেস্তাক আহমদ কানন (২৯)।
শনিবার দুপুরে তাদের দুজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) অমিতাভ দাস তালুকদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শনিবার বিকেলে বলেন, তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। মামলা নং-১৩। দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।