Sylhet Today 24 PRINT

সিলেটে প্রধানমন্ত্রীর সভাস্থল থেকে ৪ ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক |  ২২ ডিসেম্বর, ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাস্থল সিলেটের আলীয়া মাদ্রাসার মাঠের পাশ থেকে ৪ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

শনিবার বিকাল সাড়ে ৩ টাঢ দক্ষিণ সুরমা থানা পুলিশ তাদের আটক করে।

পুলিশ জানায়, বিকালে শেখ হাসিনার সভা চলাকালে সভাস্থলের আশপাশে ছিনতাইয়ের চেষ্টা করছিল ৪ ছিনতাইকারী। এসময় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে ছিনতাইকারীরা দক্ষিণ সুরমায় এসে তাদের ব্যবহৃত ঢাকা মেট্রো-চ-১৯-৫১৩০ নম্বর যুক্ত হাইয়েস মাইক্রোবাসে করে পালিয়ে যাওয়ার সময় তাদেরকে আটক করে দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ীতে নিয়ে গেলে জিজ্ঞাসাবাদ করা হয়।

আটককৃতরা হচ্ছে বগুড়া জেলার উত্তর ছানাপাড়া গ্রামের রাজু মিয়ার পুত্র রাজন (২০), একই এলাকার মৃত ইকবাল মিয়ার পুত্র ইরাক (২৫), একই জেলার সদর নারলি গ্রামের সিরাজ মিয়ার পুত্র রবিন (২২) ও ড্রাইভার গোবিন্দগঞ্জ এলাকার আজহার আলীর পুত্র আনোয়ার (৩০)।

এসময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন, নগদ ১৮শ টাকা উদ্ধার করা হয়। পরে তাদেরকে দক্ষিণ সুরমা ফাঁড়ীতে হস্তান্তরের পর জিজ্ঞাসাবাদে তাদের ব্যবহৃত মাইক্রবাস গাড়িও উদ্ধার করা হয়।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.