Sylhet Today 24 PRINT

রাজন হত্যাকারীদের শাস্তির দাবিতে সমাবেশ, থানা ঘেরাও

নিজস্ব প্রতিবেদক |  ২৫ জুলাই, ২০১৫

শুক্রবার বিকেলে সদর উপজেলার কান্দিগাও ইউনিয়নের মাসুকগঞ্জ বাজারে এলাকাবাসীর উদ্যোগে শিশু রাজনের খুনিদের ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আশফাক চৌধুরীর সভাপতিত্বে ও রুহুল আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, কান্দিগাও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন, শায়েস্তা তালুকদার, আজম আলী, রইছ আলী প্রমুখ।

এই সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় শতাধিক শিশু কিশোর জালালাবাদ থানার সামনে খুনিদের ফাঁসির দাবি ও জড়িত পুলিশের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ করে। এছাড়া একই এলাকার সোনাতলা বাজারে এদিন বিকালে কামরুলকে দ্রুত দেশে ফিরিয়ে আনা ও খুনিদের ফাঁসির দাবিতে ‘অন্যায় ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি’র উদ্যোগে পৃথক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এদিকে, রাজন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসীর দাবীতে স্বপ্ন পূরণ সমাজ কল্যাণ সংঘ ও বৃহত্তর বাগবাড়ী পশ্চিম কাজলশাহ যুবকদের উদ্যোগে শুক্রবার নগরীর নরসিংটিলা এলাকায় বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হাজী মখন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রকিব খান এবং মিসবাহ উজ্জামানের যৌথ পরিচালনায় রাখেন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুরব্বী তৈয়বুর রহমান।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় মসজিদের মোতাওয়াল্লী মাসুকুর রহমান, ক্বারী আব্দুল মতিন, আসুক মিয়া, মফজ্জল আলী, আহমদ মিয়া, আবু সুফিয়ান, শিমুল আহমদ, মিনু মিয়া, ইমন পাটোয়ারী, মিসবাহ, জুয়েল মিয়া, শাহিন মিয়া, রমজান মিয়া, পিন্টু আহমেদ, আখলিচুর রহমান, কবির আহমদ, স্বপ্ন পূরণ সমাজকল্যাণ সংঘের সভাপতি শাহেদুর রহমান সানাজ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.