Sylhet Today 24 PRINT

বিএনপি নেতা নাসিম হোসাইনকে ছেড়ে দিয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক |  ২৩ ডিসেম্বর, ২০১৮

সিলেট মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সদস্য নাসিম হোসাইনকে ছেড়ে দিয়েছে পুলিশ। আটকের প্রায় তিন ঘন্টা পর পুলিশ তাকে ছেড়ে দেয়।

শনিবার রাত পৌনে তিনটার দিকে তাকে ছেড়ে দেয় পুলিশ।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে ওসি সেলিম মিয়া বলেছিলেন, নাসিম হোসাইন দাবি করেছেন তিনি জামিনে আছেন। তবে আমরা এসংক্রান্ত কোনো কাগজ পাইনি। তিনি জামিনের কাগজ দেখাতে পারলে আমরা তাকে ছেড়ে দেবো।

নাসিম হোসাইনকে ছেড়ে দেওয়া বিষয়ে আজ সকালে ওসি সেলিম মিয়া জানান, নাসিম হোসাইন হাই কোর্টের জামিনে আছেন। কাগজপত্র চেক করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে শনিবার রাত ১২টার দিকে জানিমে থাকা নাসিম হোসাইনকে তার তাঁতীপাড়াস্থ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.