Sylhet Today 24 PRINT

দিরাইয়ে বিএনপি নেতা গ্রেপ্তার

দিরাই প্রতিনিধি |  ২৩ ডিসেম্বর, ২০১৮

সুনামগঞ্জের দিরাই পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দিরাই পৌরসভার সাবেক কাউন্সিলর মিজানুর রহমান কে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ।

রোববার (২৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে পৌর শহরের দাউদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোস্তফা কামাল।

তিনি জানান,  গোপন সংবাদের ভিত্তিতে নাশকতা মামলার আসামী মিজানুর রহমান কে গ্রেপ্তার করে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.