Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে নাশকতার মামলায় জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৩

গোলাপগঞ্জ প্রতিনিধি  |  ২৩ ডিসেম্বর, ২০১৮

গোলাপগঞ্জে নাশকতার মামলায় জামায়াতের সেক্রেটারিসহ ৩জনকে আটক করেছে পুলিশ। রোববার (২৩ ডিসেম্বর) পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন বাদেপাশা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম (৪০), পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির (৩৪) এবং শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা তাজুল ইসলামকে (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে কুশিয়ারা পুলিশ ফাঁড়ির সহায়তায় গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হেতিমগঞ্জ বাজার থেকে রেজাউল করিম রিজুকে এবং বিকেলে শরীফগঞ্জের খাটকাই থেকে তাজুল ইসলাম এবং গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ গোলাপগঞ্জ চৌমুহনী থেকে আব্দুল কাদিরকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্য একেএম ফজলুল হক শিবলি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৪ সালের নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.