Sylhet Today 24 PRINT

ভেসে উঠলো সোহাগের লাশও

নিজস্ব প্রতিবেদক |  ২৫ জুলাই, ২০১৫

সিলেটের জাফলংয়ে বেড়াতে এসে পিয়াইন নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ কলেজ ছাত্র সোহাগ ঘোষের লাশও ভেসে উঠেছে। শনিবার দুপুর ১ টায় পিয়াইন নদীর পাশবর্তী একটি খালে সোহাগের লাশ ভেসে উঠতে দেখে স্থানীয় জনতা। দূর্ঘটনাস্থল থেকে প্রায় ১২ কিলোমিটার দূল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

এরআগে শুক্রবার রাত ১১ টায় পিয়াইন নদীতে ভাসমান অবস্থায় আবদুল্লাহ অন্তরের লাশ উদ্ধার করা হয়।

বুধবার বিকেলে জাফলংয়ে বেড়াতে এসে পিয়ান নদীর বল্লা ঘাটের জিরো পয়েন্টে সাঁতার কাটার সময় নিখোঁজ হন তারা। সোহাগ ও অন্তর ঢাকার কবি কাজী নজরুল সরকারি কলেজের ছাত্র।

স্থানীয়রা জানান, নিখোঁজের তিন দিন পর পিয়াইন নদীর পাশ্ববর্তী একটি খালে সে্হাগের লাশ ভেসে উঠে। দুপুর ১টায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। এরআগে দু'দিন ধরে ফায়ার সার্ভিস, পুলিশ চেষ্টা চালালেও তাদের কোনো খোঁজ পায় নি।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন আহমদ সোহাগের লাশ ভেসে উঠার সত্যতা নিশ্চিত করেছেন।

নিখোঁজ হওয়ার ব্যাপারে অন্তরের বন্ধু তানভীর আহমেদ জানান, ঈদের ছুটিতে বেড়ানোর জন্য ৬ বন্ধু মিলে ঢাকা থেকে জাফলংয়ে আসেন তারা। বুধবার বিকেল ৪টার দিকে মল্লাঘাটের জিরোপয়েন্ট এলাকায় সাঁতার কাটতে নামেন সোহাগ ও অন্তর। এ সময় স্রোতের টানে উভয়েই তলিয়ে যান। সোহাগ ও অন্তর সাঁতার জানতেন না বলেও জানান তানভীর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.