Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে ছাত্রদল নেতা গ্রেপ্তার

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ২৩ ডিসেম্বর, ২০১৮

সিলেটের ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ তায়েফুজ্জামান তায়েফকে গ্রেপ্তার করেছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ।

রোববার (২৩ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে ফেঞ্চুগঞ্জ থানার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান।

তায়েফের পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দুপুরে বড় ভাই সৈয়দ আরিফুজ্জামানের বিয়ে উপলক্ষে তায়েফসহ কয়েকজন সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হন। তাদের বহনকারী গাড়িটি ফেঞ্চুগঞ্জ থানার সামনে পৌঁছামাত্র পুলিশ গাড়িটি থামিয়ে তাকে আটক করে।

তবে গ্রেপ্তারের ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার ওসি বলছেন, কলেজ ক্যাম্পাসে গাড়ি ভাংচুরের পূর্বের একটি মামলা রয়েছে তার বিরুদ্ধে। সে মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.