Sylhet Today 24 PRINT

বালুচরে ছাত্রলীগ-ছাত্রদলের ধাওয়া পালটা ধাওয়া, আটক ১

নিজস্ব প্রতিবেদক |  ২৩ ডিসেম্বর, ২০১৮

সিলেট নগরীর বালুচর এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায় নি।

রোববার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে দুই পক্ষের মধ্যে এ ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বিএনপির ধানের শীষ প্রতীকের একটি নির্বাচনী একটি কার্যালয় ভাংচুরেরও অভিযোগ পাওয়া গেছে।

সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মওদুদ আহমদ আকাশ জানান, বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা সরকারবিরোধী ও উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিল। আমরা তাদেরকে এসব বক্তব্য থেকে বিরত থাকার আহবান জানালে তারা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে তেড়ে আসে।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, রাতে বালুচর এলাকায় দুই পক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার খবর পেয়ে সেখানে যাই। এসময় পুরাতন এক মামলার আসামি শাহজাহান নামের এক ব্যক্তিকে আটক করে থানা পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.