Sylhet Today 24 PRINT

তারুণ্যের ভাবনায় নির্বাচন

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৪ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচন কড়া নাড়ছে দুয়ারে। আর মাত্র কয়েকদিন বাকি। এ নির্বাচনে তরুণরা কেমন ধরণের প্রার্থী বেছে নিতে চাচ্ছেন? একই সাথে তারা কেমন বিশ্বাসের প্রার্থী চাচ্ছেন বা প্রার্থীদের কাছে কি প্রত্যাশা করছেন? কাকে ভোট দিবে কেন ভোট দিবে কোন ধরনের প্রার্থীকে ভোট প্রদান করবে এসব নানা রকম প্রশ্নের আলোচনার মধ্যে দিয়ে ‘তারুণ্যের ভাবনা' মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ ডিসেম্বর) সকালে শ্রীমঙ্গল শহরের কলেজ সড়কে প্রেসক্লাব প্রাঙ্গণে দি হাঙ্গার প্রজেক্ট ও পেইভ এর আয়োজনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তরুণ সমাজের ভাবনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় এলাকার রাজনীতিবিদরা বলেন, রাষ্ট্র পরিচালনায় তরুণরা সমাজকে পরিবর্তন করতে পারে অতি সহজেই। আমাদের পরই দেশ পরিচালনা করবেন তারুণরা। বর্তমানে দেশে ১০ কোটি ৪১ লাখ ভোটার। এর মধ্যে আড়াই কোটি ভোটার তরুণ ও ১ কোটি ৪৭ লাখ নতুন ভোটার। তাই তাদের হাতেই দেশের ভবিষ্যত। আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে তারা দেশ পরিচালনায় কোন শক্তি ক্ষমতায় আসবে স্বাধীনতার পক্ষের না বিপক্ষের, তা নির্ধারণ করবে।

তরুণ ভোটাররা বলেন, আমাদের চারপাশে ব্যাপকভাবে মাদক ছড়িয়ে যাচ্ছে। এইসব মাদকের পিছনে অনেক স্থানীয় বিভিন্ন শ্রেণীর রাজনৈতিক ব্যক্তিদের নাম ব্যবহার করে এইসব মাদক বিক্রেতারা। তাদের কিছু বলতে গেছে তারা মাদক বিক্রেতারা হুমকি-ধমকি দেন আমাদের তরুণদের। আমরা চাই একটি মাদকমুক্ত সমাজ। যেই সমাজে কোন ইয়াবাসহ অন্যান্য নেশা জাতীয় মাদক বিক্রি করতে না পারে।

এছাড়া আমাদের আসন্ন নির্বাচনে প্রার্থী যে-ই নির্বাচিত হাকে না কেন। এই নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষের প্রতি তরুণদের আস্থা থাকবে বলে উল্লেখ করে বক্তারা আরো বলেন, আমাদের যুব সমাজ যেন স্থানীয় সাংসদ এবং বিজ্ঞদের কাছে আমাদের একটাই দাবি বেকারত্ব দূরীকরণ। এছাড়াও মৌলভীবাজার ৪ আসনে (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) যিনি এই এলাকার সার্বিক উন্নয়নে সর্বোপরি কাজ করবেন তাদের পক্ষেই থাকবে তরুণ ভোটাররা এবং এই এলাকারা সকল বেকার যুবকদের যিনি কর্মক্ষেত্র তৈরি করে দিতে পারবেন তাকেই সংসদে চাইবেন বলে তরুণ ভোটাররা অভিমত প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৪ (শ্রীমঙ্গল, কমলগঞ্জ) আসনে ইসলামী আন্দোলনের মনোনীত হাত পাখা মার্কার প্রার্থী মাও. সালাউদ্দিন দুলাল, জাসদ’র সভাপতি মো. এলেমান কবীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. শমসের খাঁন, পেইভ এর সমন্বয়কারী সৈয়দ ছায়েদ আহমেদ, এম্বাসেডর জহিরুল ইসলাম শামীম ও কাজী আছমা বেগম , দুপ্রকের সাধারণ সম্পাদক আব্দুর রউফ তালুকদার প্রমুখ।

তবে এ অনুষ্ঠানে এই আসনের আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীরা এই অনুষ্ঠানে আমন্ত্রিত থাকলেও তারা উপস্থিত ছিলেন না ৷

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.