Sylhet Today 24 PRINT

বিলপারী ছাহেব কিবলাহ’র নামাজের জানাজা অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৫ জুলাই, ২০১৫

লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণে উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, ওলিয়ে কামিল আল্লামা হাফিয নূরুল হক বিলপারী ছাহেব কিবলাহ’র নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুর আড়াইটায় মৌলভীবাজারের এম সাইফুর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন মরহুমের পুত্র কারী শাহ মো. সাদেকুর রহমান। জানাজায় দোয়া করেন আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলী।

জানাজায় ছাহেবজাদায়ে ফুলতলী মুফতি গিয়াস উদ্দিন, মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, মাওলানা হাবিবুর রহমানসহ লাখো মুসলমান অংশগ্রহণ করেন।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নিজ গ্রাম বিলপারে পারিবারিক কবরস্থানে আজ বাদ আসর তাঁকে দাফন করা হবে।

উল্লেখ্য, উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, ওলিয়ে কামিল আল্লামা হাফিয নূরুল হক বিলপারী ছাহেব কিবলাহ গতকাল শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬টায় ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.