শ্রীমঙ্গল প্রতিনিধি | ২৫ ডিসেম্বর, ২০১৮
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নানা আয়োজনে মধ্য দিয়ে পালিত হয়েছে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন।
খ্রিষ্টধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে যিশুখ্রিষ্ট এ দিনে বেথেলহেমে জন্মগ্রহণ করেছিলেন। দেশের অন্যান্য স্থানের মতো ধর্মীয় ভাবগাম্ভির্য়ে মধ্যদিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সবছেয়ে বড় চার্চ শ্রীমঙ্গল ক্যাথলিক মিশনে পালিত হয়েছে যীশু খ্রীষ্টের শুভ জন্ম দিন।
যীশু খ্রীষ্টের জন্ম দিনকে সামনে রেখে মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই জেলার বিভিন্ন পুঞ্জি ও চা বাগান থেকে আসতে থাকেন হাজার হাজার খ্রীষ্ট ধর্মালম্বী। তারা দুপুর ১২টায় বিশ্বের শান্তি কামনায় অংশ নেন সমবেত প্রার্থনা ও খ্রীষ্ট জাক উৎসব। খ্রীষ্ট জাক উৎসব পরিচালনা করেন বিশ্ব বিজয় এনডি ক্রোজ, পাল পুরহিত ফাদার ডোমেনিক সরকার ও বিকার জেনারেল ফাদার শরৎ গমেজ। একই সাথে অনুষ্ঠিত হয় গান কীর্তনসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। এছাড়াও বড়দিনকে নিয়ে সারাদিন ব্যাপি ব্যাপক আয়োজন করেছে ক্যাথলিক মিশন।
এ দিকে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে পালিত হয়েছে বড়দিন উৎসব। এ সময় কেক কেটে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্টানে উপস্থিত ছিলেন, রামনগর সিডিসি স্কুলের শিক্ষিকা চিত্রালী পাল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীসহ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।