Sylhet Today 24 PRINT

সিলেট জেলা কর আইনজীবী সমিতিতে ফজল সভাপতি, আলীম সম্পাদক

সিলেটটুডে ডেস্ক |  ২৫ ডিসেম্বর, ২০১৮

সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি পদে মো. আবুল ফজল এবং সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল আলীম পাঠান নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৪ ডিসেম্বর) বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০১৯ এর কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

সমিতির হাউজিং এস্টেটস্থ কার্যালয়ে সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়।

ভোট গ্রহণ চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন সিলেট কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার পংকজ লাল সরকার, সাহেদ আহমেদ চৌধুরী, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এডভোকেট এ.এফ মো. রুহুল আনাম চৌধুরী মিন্টু, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ লালা, সাধারণ সম্পাদক এডভোকেট মো. আব্দুল কুদ্দুস, সিলেট স্টেশন ক্লাবের সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহমেদ নূর প্রমুখ।

ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার এডভোকেট মুহাম্মদ ফজলুর রহমান শিপু।

ঘোষিত ফলাফলে সহসভাপতি পদে সমর বিজয় সী শেখর, কোষাধ্যক্ষ পদে মো. হাছনু চৌধুরী নির্বাচিত হয়েছেন।

বাকী ১১টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হচ্ছেন- যুগ্ম সম্পাদক পরীক্ষিত এন্দ, সমাজকল্যাণ সম্পাদক মিন্টু চন্দ্র রায়, পাঠাগার সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান, সদস্য সুপ্রিয় চক্রবর্তী, মো. আবিদ আলী চৌধুরী, মো. শফিকুর রহমান, স্বপন কুমার দাস, মৃত্যুঞ্জয় ধর ভোলা, মো. খায়রুল ইসলাম চৌধুরী, সুজিত কুমার বৈদ্য, ইকবাল আহমদ চৌধুরী।

সহকারী নির্বাচন কমিশনার হিসেবে কাজী আরিফুল হাসান আরিফ, প্রভাত চন্দ্র দেবনাথ দায়িত্ব পালন করেন।

নির্বাচন কমিশনার এডভোকেট মুহাম্মদ ফজলুর রহমান শিপু সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি নতুন কমিটির গতিশীল নেতৃত্বে সমিতির কার্যক্রম আরো বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.