Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে জামায়াত ও বিএনপি নেতা আটক

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৫ ডিসেম্বর, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জে জামায়াত ও বিএনপির ২ নেতাকে আটক করে পুলিশ।

সোমবার (২৪ ডিসেম্বর) রাতে পৌরসভার ভানুগাছ বাজারের দক্ষিণ কুমড়াকাপন গ্রাম থেকে জামায়াত নেতা মো: আবু তালেব (৪৬) কে ও আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামের মো: ওয়াসিদ আহমেদ (২৮) আটক করা হয়।

কমলগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুস শহীদ বলছেন, রাতে ভানুগাছ বাজারে সন্দেহজনক অবস্থায় ঘুরাঘুরির এক পর্যায়ে তাদের আটক করা হয়।

এদিকে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় নিয়মিত মামলা রয়েছে তাই তাদের গ্রেপ্তার করা হয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.